নারীর সব প্রয়োজনে বিনিয়োগ করার আহ্বান এমজেএফ পরিচালকের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

শুধু আর্থিক বিনিয়োগ নয়, নারীর সব ধরনের প্রয়োজন মাথায় রেখে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনাম।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সোমবার ( ১১ মার্চ) সকালে এমজেএফ টাওয়ারের আলোক অডিটোরিয়ামে এমজেএফ আয়োজিত ‘ইনভেস্ট ইন হার: প্রোটেক্টিং ফিউচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শাহীন আনাম বলেন, ‘সরকারি-বেসরকারি পর্যায়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর মাধ্যমে নারীর অগ্রগতি নিশ্চিত করার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষমতায়ন পূর্বশর্ত বলে বিবেচিত হয়। কিন্তু নারীর ক্ষমতায়নের স্বার্থে বিনিয়োগকে শুধু আর্থিক দৃষ্টিকোণ থেকে বিচার করা ঠিক হবে না। নারীর যাপিত জীবন, স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতার মানোন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে। নারীর সামাজিক-মানসিক সুস্থতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।’ এই আয়োজনের মাধ্যমে তিনি ফিলিস্তিনি নারীদের সঙ্গে একাত্ম ঘোষণা করেন।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগের গুরুত্বের প্রতি জোর দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, ‘নানা ধরনের জেন্ডারভিত্তিক ও যৌন সহিংসতা নারীকে আরও প্রান্তিক করে তুলেছে। তার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। একটা মানুষের জীবনে সবচেয়ে নিরাপদ আশ্রয় তার ঘর। কিন্তু নারীর জন্য সেটিও নিরাপদ নয়। সকল সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করতে হবে প্রতিকার, প্রতিরোধ ও নির্মাণ তিনটি পর্যায়েই।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী বলেন, ‘শহরে-গ্রামে ডে কেয়ার সেন্টারের অভাবে নারীরা কাজে অংশ নিতে পারছে না। তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এটি একটি বড় বাধা। সব ধরনের প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার তৈরির জন্য পর্যাপ্ত বিনিয়োগ প্রয়োজন।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করেছিলাম। আগেও বলেছি, আজও বলছি— আমরা যে জুলাই সনদে সই করেছিলাম, সেই জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ।

১৩ ঘণ্টা আগে

বাজেট অধিবেশন শেষ, ২৬ কার্যদিবসে ১০ বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও সরকারের প্রথম বাজেট অধিবেশন শেষ হয়েছে। ২৬ কার্যদিবসের এই অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে ১৪ কার্যদিবসে। সরকারি দলের ২০০ জনসহ মোট ৩১৬ জন সংসদ সদস্য এ আলোচনায় অংশ নেন। এ অধিবেশনে সরকারি বিল পাস হয়েছে ১০টি।

১৪ ঘণ্টা আগে

এক ‘ইউনিভার্সাল কার্ডে’ সব সেবা একীভূত করবে সরকার: প্রধানমন্ত্রী

সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।

১৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১৪ ঘণ্টা আগে