আজ রোববার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রতিমন্ত্রী ঘটনাটির খোঁজ নিলে প্রধান তথ্য কমিশনার তাকে জানান, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ওই বিষয়ে তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক আজ (রোববার) শেরপুর জেলার নকলা উপজেলা ও সংশ্লিষ্ট এলাকায় যাবেন।
প্রতিবেদনে জানা গেছে, মহাদেব অ্যাপ কেলেঙ্কারির তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি এক বিবৃতিতে জানায়, গিরিশ তালরেজা ও সুরজ চোখানি নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুরজ বিভিন্ন ব্যবসায়িক কাজে বিনিয়োগ করে থাকেন।
তালিকায় আজ সবার শীর্ষে অবস্থান করা ঢাকার বাতাসের মানের স্কোর ২১২। অর্থাৎ, নগরবাসীর জন্য আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। পাশাপাশি তালিকার দুই নম্বরে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর, ১৯৫। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এ ফলাফল ঘোষণা করেন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী বিএনপির অন্য তিনজন হলেন, সৈয়দ ফজলে এলাহী অভি, ফাতিমা আক্তার ও মো. শফিকুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
প্রতিযোগিতায় বেস্ট ওরালিস্ট পুরস্কার অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাফিদ আজাদ সৌমিক, ২য় হন একই দলের ঐশী রহমান এবং ৩য় হন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আনিকা তাবাসসুম হক।
বেসরকারি সংগঠন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ( ক্যাম্পস)‘সবার জন্য কিডনি স্বাস্থ্য-কিডনি চিকিৎসায় সহ–অধিকার: অর্জনে করণীয়’শীর্ষক এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে।
টপ অর্ডার ব্যর্থতার পর তাসকিন ও রিশাদ ঝড় তুললেও লঙ্কানদের কাছে ২৮ রানের হারে খোয়াতে হলো বাংলাদেশকে।
মামলায় সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সম্পাদক পদে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দুই ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিং করেছিলো টাইগাররা। মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহর পর বাংলাদেশের তৃতীয় অধিনায়ক হিসেবে তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই টস জিতলেন শান্ত।
বিজ্ঞপ্তিত বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৬৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তবে এ সময়ে কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি।
আইকিউ এয়ার জানায়, ঢাকার সবচেয়ে দূষিত এলাকা হেমায়েতপুর। সেখানে বাতাসের স্কোর ১৭২। শ্যামলী গণমাধ্যম রোড এলাকার বাতাসের স্কোর ১৬৮, আরামবাগের ১৬৭, মিরপুরের ইস্টার্ন হাউজিং ও ভাটারায় অবস্থিত মার্কিন দূতাবাস এলাকার স্কোর ১৬১।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক জানান, বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন।
এর আগে শুক্রবার সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ বাদী হয়ে ২০ জনের নামে মামলা করেন। এতে স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জন আইনজীবীকে আসামি করে শাহবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।
গত বছর কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন পুলিশের বিভিন্ন স্তরের ১৩৪ সদস্য। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশে কর্তব্যরত অবস্থায় পুলিশসহ বিভিন্ন বাহিনীর জীবন দেওয়া সদস্যদের স্মরণ করা হয়। এজন্য তৈরি করা হয়েছে মেমোরিয়াল।