প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম হেলালের নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল ১১ টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় প্রেস ক্লাব, প্রধানমন্ত্রী কার্যালয়, প্রধানমন্ত্রী প্রেস উইং, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজার আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালকে গার্ড অব অনার প্রদান করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর বনানী কবরস্থানে ইহসানুল করিম হেলালের আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, ১০ মার্চ রাত ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রধানমন্ত্রীর প্রেসসচিব ও বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলাল। এর আগে তিনি কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
২ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে