বিজ্ঞান

অ্যারিস্টটলের মহাবিশ্ব

অরুণ কুমার
অ্যারিস্টটল টলেমির মহাবিশ্ব

গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটল মনে করতেন পৃথিবী গোল। গোল এই পৃথিবীকে কেন্দ্র করেই ঘুরছে গোটা মহাবিশ্বের সবকিছু ঘুরছে।

পৃথিবী গোল বা গোলক একথা এখন সবাই জানে। সেযুগের দার্শনিকেরাই জানিয়েছেন—দূরে দিগন্তের দিকে তাকালে মনে হয়, আকাশ এসে মাটিতে মিশেছে। সে দিকে যত এগনো যায়, দিগন্তও যেন তত দূরে সরে যায়। এছাড়া সাগরে দিগন্তে কোনো জাহাজ দেখা গেলে, সবার আগে সেটার পাল দেখা যায়। পৃথিবী সমতল হলে পুরো জাহাজটাই একবারে দেখা যেত।

কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে যে কিছুই ঘুরছে না, এ কথা এযুগের শিশুরাও জানে। আমরা জানি, কারণ, বিজ্ঞানীরা আমাদের জানিয়েছেন। বড় বড় সব টেলিস্কোপ আছে আমাদের হাতে৷ কিন্তু আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে অ্যারিস্টোটলের হাতে এসব কিছুই ছিল না। তখন এত পরীক্ষা-নীরিক্ষার ব্যাপারও ছিল না। অ্যারিস্টোটল তাই যুক্তি দিয়ে কথা বলতেন। যুক্তি দিয়ে যেটা ঠিক মনে হতো, তিনি সেটাই বলতেন। সেকালের লোকেরা অ্যারিস্টটলকে মানত খুব। তিনি যা বলতেন, সবাই সেটাকেই পরম সত্য মনে করত। অ্যারিস্টোটলের কথা ছিল ধর্মের বাণীর মতো। তিনি বলেছেন মানে এটাই ঠিক।

এমনকী খ্রিষ্টীয় প্রথম শতকের বিজ্ঞানী টলেমীও অ্যারিস্টটলের এই ধারণার সঙ্গে একমত হন। তিনি এরিস্টোটলের মহাবিশ্ব কেমন হতে পারে তার একটা মডেলও তৈরি করেছিলেন।

এই যে পৃথিবী যে মহাবিশ্বের কেন্দ্র, এটা অ্যারিস্টটল কীভাবে ধারণা করলেন?

ধারণা করলেন, গ্রহ-নক্ষত্রের চলাচল দেখে, মহাবিশ্বের সবকিছুই একটা নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে—এগুলো দেখে। চাঁদ ফিরে আসে প্রায় প্রতিদিন, সূর্য ফিরে আসে, অন্যান্য তারাও ফিরে আসে। অ্যারিস্টটল ধরেই নিলেন, পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র বলেই এমনটা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

৯ ঘণ্টা আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১১ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১১ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১ দিন আগে