সাবের হোসেন চৌধুরী বলেন, ‘প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড়, বৃষ্টি এবং বন্যা মোকাবেলা করার জন্য ৯০০টি জলবায়ু-সহনশীল ঘর মেরামত করা হবে। আর ৫০০ পরিবারের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম স্থাপন করা হবে। বিদ্যুৎ সরবরাহের জন্য ৩০টি সোলার ন্যানো-গ্রিড এবং ২০টি ক্ষুদ্র দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।’
অভিযোগে জানা যায়, ২০১৮ সালের ৩০ জুলাই চার বছরের জন্য রুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম সেখ। এরপর বিভিন্ন সময়ে তিনি ১৩৫ জন শিক্ষক কর্মকর্তা কর্মচারি নিয়োগ দেন। ২০২১ সালের ৪ মে বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় এসব নিয়োগ অনুমোদন ও বৈধ ক
বুধবার (২৭ মার্চ) বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পরিবেশ অধিদপ্তরের অফিসে প্রদত্ত স্মারকলিপিতে এই দাবি জানানো হয়। এর আগে পরিবেশ অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার।
এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর আগামী শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এই
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং সং শিন লেদার (বিডি) কোম্পানির মধ্যে এ লক্ষ্যে আজ ঢাকা বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি সই হয়।
মন্ত্রী বলেন, আমাদের বিজ্ঞানীগণ ও গবেষণা সংস্থাগুলি ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য প্রয়োজনীয় খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রকে কাজে লাগিয়ে নতুন জাত উদ্ভাবনে সময় কমিয়ে আনতে হবে। স্বল্প সময়ের মধ্যে ফসলের নতুন উন্নত জাত ও
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বাসিংথুয়াই মার্মা জানান, ধর্ষণ মামলায় আপুই মং মারমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালতের নির্দেশে আপুই মং মারমাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিশ্রাম কাটিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ফেরাটা খুব একটা সুখকর হলো না। তার ফেরার ম্যাচে হেরে বসল পর্তুগাল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে পর্তুগাল হেরেছে ২-০ গোলে।
আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে সবার ওপরে, আর ৫৪তম স্থানে কোস্টারিকা। বিশ্বকাপের মঞ্চে নিয়মিত দেখা মেলে উত্তর আমেরিকার দেশ কোস্টারিকাকে। কিন্তু আর্জেন্টিনা বলে কথা। সহজ একটা জয় হয়ত প্রত্যাশা করেছিল সকলেই। যদিও সেই জয়টা কিছুটা কষ্ট করেই অর্জন করতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।
রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
ট্রেনের ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৭ মার্চ) সকাল ৮টায় অনলাইনে বিক্রি শুরু হয়েছে আগামী ৬ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।
পাবনার ঈশ্বরদীতে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বন্ধ থাকা ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে এ লাইন দিয়ে আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে খুলনার উদ্দেশে গিয়েছে।
প্রকাশনা উৎসবের আলোচনায় মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘মুদ্রা পাচার, ঋণ খেলাপি ও মধ্যস্বত্বভোগীরা বাংলাদেশের মূল সমস্যা। এদের কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষ হয়েছিল। এখনো তাঁদের কারণে প্রতি বছর বাংলাদেশের ৭০০ কোটি মার্কিন ডলার বিদেশে পাচার হয়। সরকারের আমলা থাকার সুবাদে ভেতরের অনেক খবর জানা ছিল। বঙ্গবন্ধুর সঙ
আজ মঙ্গলবার (২৬ মার্চ) ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম লেগে ফিলিস্তিনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। কিংস অ্যারেনায় পাঁচ ম্যাচ খেলে এ প্রথম কোনো হারের মুখ দেখল লাল সবুজের প্রতিনিধিরা।
তিনি জানান, রাত ৯টার পর মতিঝিল মেট্রো স্টেশন থেকে যেসব ট্রেন উত্তরা পথে যাবে সেগুলোতে শুধু এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। একক টিকেটের যাত্রীরা এসব ট্রেনে চলতে পারবেন না। কেননা, তার আগেই টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হবে।