ডেস্ক, রাজনীতি ডটকম

আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে সবার ওপরে, আর ৫৪তম স্থানে কোস্টারিকা। বিশ্বকাপের মঞ্চে নিয়মিত দেখা মেলে উত্তর আমেরিকার দেশ কোস্টারিকাকে। কিন্তু আর্জেন্টিনা বলে কথা। সহজ একটা জয় হয়ত প্রত্যাশা করেছিল সকলেই। যদিও সেই জয়টা কিছুটা কষ্ট করেই অর্জন করতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ফুটবলের নাম্বার ওয়ান দলটি। কিন্তু বিরতির পর ডি মারিয়া, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং লাউতারো মার্টিনেজের গোল নিশ্চিত করেছে আর্জেন্টিনার জয়। ৩-১ গোলের এই জয় দিয়ে বছরের প্রথম আন্তর্জাতিক সূচি শেষ করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচে আধিপত্য দেখাচ্ছিল আর্জেন্টিনাই। আলেহান্দ্রো গার্নাচো, হুলিয়ান আলভারেজ কিংবা আনহেল ডি মারিয়াদের কেউই খুব একটা সফল হননি কোস্টারিকার জমাট রক্ষণের সামনে। শুরুর বিশ মিনিটে দাপট দেখালেও গোলমুখে কোনো শটই নিতে পারেনি আলবিসেলেস্তেরা।
ম্যাচের ৩৪ মিনিটে গোল পেয়ে যায় কোস্টারিকা। দারুণ এক কাউন্টার অ্যাটাক শুরু করেছিলেন মানফ্রেড উগাল্ডে। বল পাস দিয়েছিলেন আলভারো জামোরাকে। তার শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার অভিষিক্ত গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজ। তবে রিবাউন্ডে ঠিকই বল জালে জড়ান উগাল্ডে। ১-০ গোলের এই ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে দুই দল।
বিরতির পর থেকেই আর্জেন্টিনা উপহার দিয়েছে আরও বেশি গোছানো ফুটবল। কোস্টারিকা তখন মনোযোগ দিয়েছে রক্ষণাত্মক খেলার দিকে। দুই দলের ফুটবলাররাই শুরু থেকে শারীরিক ফুটবল খেলেছেন। ডিবক্সের ঠিক বাইরে আর্জেন্টিনা ফ্রিকিক পেয়েছিল তারই সুবাদে। সেখান থেকেই দুর্দান্ত এক ফ্রি-কিকে আলবিসেলেস্তেদের সমতায় আনেন অধিনায়ক ডি মারিয়া।
এই গোলের পরেই মূলত আর্জেন্টিনার কাছে চলে আসে পুরো ম্যাচ। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে কোস্টারিকার রক্ষণদূর্গ। মিনিট চারেক পরেই আসে দ্বিতীয় গোল। কর্নার থেকে নিকোলাস টালিয়াফিকোর হেড ক্রসবারে লেগে চলে আসে ম্যাক অ্যালিস্টারের সামনে। লিভারপুলের এই মিডফিল্ডার ক্লোজ রেঞ্জ হেডে বল জড়ান জালে (২-১)।
ম্যাচের ৭০ মিনিটে গার্নাচোকে উঠিয়ে লাউতারো মার্টিনেজকে নামান কোচ স্কালোনি। দীর্ঘদিন আর্জেন্টিনার হয়ে গোলখরায় থাকা এই স্ট্রাইকারও শেষ পর্যন্ত গোলের দেখা পেলেন আজ। দারুণ এক প্লেসিং শটে দলের স্কোর ৩-১ করেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
৪ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।
৪ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১৭২ জনের শরীরে। আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী জানান, সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে দেশের বিশিষ্ট মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে।
৫ ঘণ্টা আগে