ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক

পাবনা প্রতিনিধি
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বন্ধ থাকা ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে এ লাইন দিয়ে আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে খুলনার উদ্দেশে গিয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ জানান, যে লাইনে ট্রেন লাইনচ্যুত হয়েছে তার পাশেরটি ক্লিয়ার করে চলাচল স্বাভাবিক করা হয়। তবে উদ্ধারকাজ এখনো চলছে। উদ্ধারকারী ট্রেন পড়ে যাওয়া বগি সরিয়ে নিতে কাজ করছে।

মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের অদূরে পাতিবিল এলাকায় তেলবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের এবং ঢাকার সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করতে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুই ট্রেনের দুই চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৪ ঘণ্টা আগে

শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১৭২

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১৭২ জনের শরীরে। আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

৫ ঘণ্টা আগে

‘ভুয়া’ মুক্তিযোদ্ধা শনাক্তে সরকারের উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে দেশের বিশিষ্ট মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে।

৫ ঘণ্টা আগে