প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদকে সামনে রেখে আজ বুধবার (২৭ মার্চ) রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল করবে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায় মতিঝিলের উদ্দেশে।
মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
তিনি জানান, রাত ৯টার পর মতিঝিল মেট্রো স্টেশন থেকে যেসব ট্রেন উত্তরা পথে যাবে সেগুলোতে শুধু এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। একক টিকেটের যাত্রীরা এসব ট্রেনে চলতে পারবেন না। কেননা, তার আগেই টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হবে।
মেট্রো রেলের নথি অনুযায়ী, ট্রেন এক ঘণ্টা চলাচল বাধায় ট্রেন চলাচলের সংখ্যা বাড়বে। সেই সঙ্গে নতুন হেডওয়ে (কতক্ষণ পরপর ট্রেন চলবে সেটাকে হেডওয়ে বলা হয়) দিনে ১৮৪টির পরিবর্তে ১৯৪টি ট্রেন চলাচল করতে পারবে। এতে করে মোট ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী প্রতিদিন যাতায়াত করতে পারবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
৪ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।
৪ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১৭২ জনের শরীরে। আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী জানান, সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে দেশের বিশিষ্ট মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে।
৫ ঘণ্টা আগে