অধ্যাপক ফরাসউদ্দিনের প্রকাশিত বই নিয়ে উৎসব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯: ৫১
বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিনের ‘বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয়: জাতীয় সপ্তবার্ষিক কর্মপরিকল্পনার একটি প্রস্তাবিত রূপরেখা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশিত এই বই নিয়ে গতকাল সোমবার রাজধানীতে ইউপিএলের প্রধান কার্যালয়ে উৎসব হয়।

প্রকাশনা উৎসবের আলোচনায় মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘মুদ্রা পাচার, ঋণ খেলাপি ও মধ্যস্বত্বভোগীরা বাংলাদেশের মূল সমস্যা। এদের কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষ হয়েছিল। এখনো তাঁদের কারণে প্রতি বছর বাংলাদেশের ৭০০ কোটি মার্কিন ডলার বিদেশে পাচার হয়। সরকারের আমলা থাকার সুবাদে ভেতরের অনেক খবর জানা ছিল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠভাবে ও আস্থাভাজন হিসেবে কাজ করেছি। পড়ালেখা ও শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার সুবাদে মনে করি বিষয়গুলো নিয়ে জনপরিসরে আলোচনা হওয়া দরকার।’

সিপিডির ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক রওনক জাহান বলেন, ‘ফরাসউদ্দিনের বইটি নীতি নির্ধারকদের জন্য লেখা হলেও পাঠাকেরাও উপকৃত হবেন। তাঁর বইয়ে উল্লিখিত ঋণখেলাপির বিষয়ে আশির দশক থেকে কথা হচ্ছে, ব্যাংকিং কমিশনের বিষয়ে বলেছেন লেখক। বহু বছর ধরে আমরা অনেক কথা বলছি, কিন্তু সেসব নিয়ে সরকার কিছু করছে না।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক উপাচার্য আব্দুল বায়েস বলেন, ‘এই বইয়ে ১৪টি বিষয় নিয়ে লেখক আলোচনা করেছেন। এখন সর্বত্র আলোচনার বিষয় মূল্যস্ফীতি। এর নিয়ন্ত্রণে সরকারি সংস্থার কার্যকরী ভূমিকা রাখার পরামর্শ লেখক দিয়েছেন। বড় বড় করদাতার কাছ থেকে কর আদায় করা গেলে দেশের আর্থিক অবস্থার উন্নতি অনেক বাড়বে বলে উল্লেখ করেছেন।’

একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু বলেন, ‘বইটি “সুশাসনের নির্দেশিকা”। দেশে এখন অসুস্থ মুক্তবাজার বিরাজ করছে। দেশের সব সেক্টরের যা কিছু অর্জন হচ্ছে তা ফুটো দিয়ে বের হয়ে যাচ্ছে। এই লিকেজ বন্ধ না করা গেলে উন্নয়ন ধরে রাখা যাবে না।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৪ ঘণ্টা আগে

শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১৭২

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১৭২ জনের শরীরে। আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

৫ ঘণ্টা আগে

‘ভুয়া’ মুক্তিযোদ্ধা শনাক্তে সরকারের উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে দেশের বিশিষ্ট মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে।

৫ ঘণ্টা আগে