এইচএসসি সাপ্লিমেন্টারির ফরম পূরণ করা যাবে সোম থেকে বুধবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এইচএসসি পরীক্ষাকেন্দ্র। ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষাকেন্দ্র। ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসির সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের জন্য নতুন করে তিন দিন সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) থেকে আগামী বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। আর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে পরদিন ১৯ নভেম্বর পর্যন্ত।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।

আগে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হতো পরের বছরের নিয়মিত পরীক্ষার সঙ্গে। এ বছরই প্রথমবারের মতো এইচএসসিতে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণার একমাসের মধ্যে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সময় দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে ১০ শিক্ষাবোর্ডে এক লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী পুনর্পরীক্ষার আবেদন করে। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad