ওসমান হাদিকে গুলি: সন্দেহভাজনের ছবি প্রকাশ করল ডিএমপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন যুবকের ছবি
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন যুবকের ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করার দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সন্ধানদাতাকে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে।

এতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। উক্ত ব্যক্তি সম্পর্কে কোন তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত ডিসি মতিঝিল (01320040080) ও ওসি পল্টন (01320040132) অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হলো।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement