শুল্ক ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ, ‘নেগোশিয়েট’ করবে বাংলাদেশ: প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটি অংশ’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানিয়েছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ‘নেগোশিয়েট’ করবে এবং যেসব বিষয় বাংলাদেশের অযৌক্তিক মনে হয়েছে, সেগুলোতে ছাড় আদায়ের চেষ্টা করবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী। বলেন, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক প্রস্তাবনায় বাংলাদেশের জন্য আলোচনার অনেক সুযোগ আছে।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তাদের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটি মূল অংশ ট্রেড পলিসি, এই ট্যারিফ এগ্রিমেন্টগুলাকে তারা ফ্ল্যাগশিপ প্রজেক্ট হিসেবে নিয়েছে। কিছু জিনিস আমরা অযৌক্তিক (আনজাস্টিফায়েড) মনে করি, এটা নিয়ে কথা বলারও সুযোগ আছে।

এর আগে বুধবার বাংলাদেশ, চীন, ভারতসহ ১৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর নতুন করে শুল্ক প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান শুল্কের অতিরিক্ত সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। বাংলাদেশের সঙ্গে চলমান আলোচনা ও বাণিজ্য চুক্তির অঙ্গীকার সন্তোষজনক না হলে এই হার সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবের ওপর আগামী ৫ জানুয়ারি পর্যন্ত মতামত জমা দেওয়া যাবে। একই সময়ের মধ্যে গণশুনানিতে বক্তব্য দিতে আগ্রহীদের আবেদন ও বক্তব্যের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে, যা শুরু হবে ২৫ জানুয়ারি।

এ শুনানির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জানান, কোনটি জাস্টিফায়েড, কোনটি জাস্টিফায়েড না— এ বিষয়গুলো বাংলাদেশ তুলে ধরবে। তিনি বলেন, ‘উই উইল টক অ্যান্ড নেগোশিয়েট উইথ দেম।’

মার্কিন তুলার উদাহরণ দিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে পোশাক তৈরি করে। আবার সেই পোশাক দেশটির বাজারেই রপ্তানি করে। আলোচনায় এ বিষয়টিও তুলে ধরার সুযোগ রয়েছে। বাংলাদেশের স্বার্থ বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চায় সরকার।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad