রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ ও মুগ্ধের সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি, অভিযোগপত্র দাখিল

রংপুর নগরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তদন্তে হত্যাকাণ্ডে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষার ফলাফল এবং দীর্ঘ তদন্তের ভিত্তিতে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে দাবি তদন্ত কর্মকর্তাদের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে অভিযোগপত্র জমা দেয়। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। তিনি বলেন, তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে ওই দুই আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, “ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে।” তিনি আরও বলেন, “ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং দুই আসামি বর্তমানে কারাগারে আছেন।”
গত ২২ অগাস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৩ অগাস্ট নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
প্রথমে মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জী। পরে তদন্তভার নেয় মহানগর ডিবি পুলিশ। এরপর থেকে মামলাটি তদন্ত করছেন পরিদর্শক জিন্নাত আলী। তদন্ত শেষে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।











-e42eaa-256x144.webp)



-1462de-256x144.webp)