অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯: ৩৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ এলাকার আবাসিক কোয়ার্টারে মধ্যরাতে অভিযান চালিয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।

তিনি জানান, উত্তরা ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে ওই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তবে সুনির্দিষ্ট কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 'আলো আসবেই' নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির বেশ কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, শোবিজ অঙ্গন ও গণমাধ্যমের বেশ কয়েকজন পরিচিত মুখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। সেই তালিকায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ছিল, যা নিয়ে সে সময় নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

পরবর্তীতে নিজের অবস্থান পরিষ্কার করতে ফেসবুক লাইভে এসে জ্যোতিকা জ্যোতি দাবি করেছিলেন, ওই গ্রুপটি তৈরি করার পেছনে দেশ বা জনগণের ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না। তার ভাষ্যমতে, আন্দোলনের সময় ঢাকার সার্বিক পরিস্থিতি নিয়ে সেখানে তথ্য আদান-প্রদান করা হতো এবং কোনো শিল্পীই মানুষ হত্যার মতো ঘটনাকে সমর্থন করতে পারেন না।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad