নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৬, ১৩: ৫২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের পিতা হাজী আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম (৪৫) ও জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০)। এছাড়া নিহত অ্যাম্বুলেন্সচালক কাউছার হোসেন (২২) মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে চিকিৎসার উদ্দেশে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল অ্যাম্বুলেন্সটি। পথে শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন। সংঘর্ষের ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement