হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে দেশে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭১ জনের।

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

এর মধ্যে কেবল ২৪ ঘণ্টার ব্যবধানে ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ এবং ৭৫ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে। সব মিলিয়ে দেশে সন্দেহজনক সংক্রমণের মোট সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনে এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯৪ জনে। এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২ লাখ ২ হাজার ৩৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad