মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৫: ০৬
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিক। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিক। ছবি: সংগৃহীত

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করতে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লুসিএমএস) মোট ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা ঘোষণা করেছে। পূর্বে বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষার জন্য এফডব্লুসিএমএস অনুমোদিত সেন্টার ছিল মাত্র ১৭টি, যা কম থাকার কারণে কর্মীদের নানা ভোগান্তি ও সময়ক্ষেপণের মুখোমুখি হতে হচ্ছিল।

শুক্রবার (৬ নভেম্বর) এফডব্লুসিএমএস এই ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করে।

জানা গেছে, এর আগের ১৭টি মেডিকেল সেন্টারের সীমিত পরিসরের কারণে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে নানা ধরনের জটিলতা ও দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছিল। নতুন করে ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করায় মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জানায়, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করানো যাবে না।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad