রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি সেলুনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে আলুবাজার এলাকার ‘আরমান সেলুন’-এ এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জন গ্রাহক এবং ৫ জন সেলুনের কর্মচারী বলে জানা গেছে।

আহতরা হলেন সেলুনে চুল কাটতে আসা মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), মো. রফিক (২৫) এবং সেলুনের কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে শমসেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ এবং শাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে ৯ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শাকিবের দগ্ধের পরিমাণ মাত্র ১ শতাংশ হওয়ায় তাকে ভর্তি না করে জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement