বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুন ২০২৬, ১১: ৫৮
তানভীর হোসেইন শুভর অফিশিয়াল আইডি কার্ড। ছবি: সংগৃহীত
তানভীর হোসেইন শুভর অফিশিয়াল আইডি কার্ড। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর মুগদা এলাকার একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাতে ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঢাকার মুগদা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেশীরা জানান, বাসা থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। পরে মুগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় শুভর মরদেহ পায়।

পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ বলেন, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement