সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু। ছবি: সংগৃহীত
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু। ছবি: সংগৃহীত

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীককে গ্রেপ্তার করেছে এসআরবি-০১। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক জেলা সভাপতি ও টানা চারবারের সংসদ সদস্য ছিলেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় এসআরবি সদর দপ্তরে নিয়ে যান। নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad