বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

রাজধানীর বারিধারা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে আটক করে। পরবর্তীতে সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।














