আ.লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
এসপি জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত
এসপি জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে।

এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এই মামলাটি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad