চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা ডিবি হেফাজতে

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর আদাবর এলাকা থেকে ছাত্রদলের সাবেক নেতা সজীব আহমেদ রানাকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ডিবির তেজগাঁও বিভাগের একটি দল তাকে হেফাজতে নেয়। সজীব আহমেদ রানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
সজীব আহমেদকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহমেদ। তবে কোন অভিযোগের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
রানাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়েও কোনো মন্তব্য করেননি ডিবির এই কর্মকর্তা। তবে ডিবি সূত্র জানিয়েছে, আগামী রোববার রানাকে আদালতে পাঠানো হবে।











-c173ff-256x144.webp)

