যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।

দগ্ধ তুহিন মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন।

দগ্ধদের বিষয়ে জানতে চাইলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, তুহিনের শরীরের ৪৭ শতাংশ, ইভার শরীরের ১৫ শতাংশ, তাওহীদের ৮ শতাংশ এবং তানভীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিন জনকে ভর্তি রাখা হয়েছে এবং তাওহীদকে অবজারভেশনে রাখা হয়েছে।

তুহিনের শ‍্যালিকা ফারজানা বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ এসি বিস্ফোরণে আগুন লেগে যায়। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement