রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআইয়ের সমঝোতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২১: ৫৮
রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআইয়ের সমঝোতা

বাংলাদেশ ও রাশিয়ার জাতীয় মান সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে জাতীয় মান নির্ধারণ ও মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশের পক্ষে স্মারকে সই করেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। রাশিয়ার ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং অ্যান্ড মেট্রোলজির পক্ষে সংস্থাটির প্রধান আন্তন শালায়েভ সই করা কপি পাঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুর এনডিসি।

আরও উপস্থিত ছিলেন ঢাকায় রাশিয়ান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর একাতেরিনা সেমিনোভা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক মো. মোশারফ হোসেন, এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রুশ দূতাবাস ও বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement