নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে মিলিটারি রেসকিউ ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৭৬৯০২৪২০২ নম্বরে।
আইন উপদেষ্টা বলেন, ‘এ ঘটনায় আমরা খুবই শোকাহত। সরকার ইতোমধ্যেই মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একইসঙ্গে, বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সেটিও খতিয়ে দেখা হবে।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন।
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় রক্তের হাহাকার দেখা দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা বেড়েছে। এ অবস্থায় নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, ০১৯৪৯০৪৩৬৯৭ নম্বরটি হাসপাতালের হটলাইন নম্বর হিসেবে চালু থাকবে। এই নম্বর ব্যবহার করে সেবা গ্রহণ করা যাবে।
ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ বলেন, বিমানটি বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অর্ধ-শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি দেশের সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থ
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এখন পর্যন্ত ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ ২০ জন আহতকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজসহ হাতে মাত্র ১০ দিন সময় আছে। এর মধ্যেই সংস্কারের মূল বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এক দুইদিন সময় বাড়ানো হলেও এই সময়েই ঐকমত্য গড়ে তুলতে হবে।”
উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বিধিমালা অনুযায়ী ‘ক’ শ্রেণির জুলাইযোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির জুলাইযোদ্ধারা ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির জুলাইযোদ্ধারা ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সারাদেশে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের ১০ হাজার ম্যুরাল নির্মাণের নথি তলব করে ৬৪ জেলায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে বর্তমানে সংস্থাটির উপ-পরিচালকের নেতৃত্বে সাত সদস্যের একটি দল কাজ করছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, সরকারি চাকরিতে জুলাই যোদ্ধা নামে গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকবে না।
গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে দিনভর ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই জোট মনে করে, প্রশাসন চাইলে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও রক্তপাত অবশ্যই এড়ানো যেত।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের নিহত চারজনের সুরতহাল ও ময়নাতদন্ত না হাওয়া নিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও আইনশৃঙ্খলা বাহিনীর মতো বলছে, বিশৃঙ্খল পরিবেশে নিহতদের স্বজনরা জোর করে মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত
সেতু ও যোগাযোগ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেওয়া হবে। রবিবার সকালে রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র্যাপিড পাস’ কার্ড কার্যক্রমের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
হাসিনার সরকারের পতন ঘটাতে বাংলাদেশে যখন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়, তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারায়। এরপর হাসিনাসহ তার মন্ত্রিসভার প্রায় সব সদস্য গা ঢাকা দেন। কেউ কেউ পাড়ি জমান যুক্তরাজ্যে।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করতে পারবে না এমন কথা ঠিক নয়। আমাদের হাতে এখনো সময় আছে। প্রস্তুতি চলছে, প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো অসুবিধা হবে না।’