প্রতিবেদক, রাজনীতি ডটকম

আর মাত্র ১০ দিন সময় হাতে এর মধ্যেই জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে সংস্কারবিষয়ক সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর ওপর কিছু চাপিয়ে না দিয়ে তাদের মতামতের ভিত্তিতেই সম্মিলিত পথরেখা তৈরির চেষ্টা চলছে, যেখানে দ্বিমত থাকলে তাও সনদে উল্লেখ করা হবে।”
সোমবার (২১ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের ১৬তম দিনের বৈঠকে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজসহ হাতে মাত্র ১০ দিন সময় আছে। এর মধ্যেই সংস্কারের মূল বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এক দুইদিন সময় বাড়ানো হলেও এই সময়েই ঐকমত্য গড়ে তুলতে হবে।”
এখন পর্যন্ত অন্তত আটটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা চাই, সামনের দিনগুলোতে আরো কিছু বিষয়ে ঐক্য গড়ে উঠুক।”
তিনি আরো বলেন, “মুক্তিযুদ্ধ না হলে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। লাখো শহীদের আত্মত্যাগ, গণঅভ্যুত্থান ও গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম বিবেচনায় নিয়ে আমাদের সামনে এগোতে হবে। আর সে দায়িত্ব রাজনীতিবিদদেরই নিতে হবে।”
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা ভয়াবহ ফ্যাসিবাদের সময় পার করেছি। এখন একযোগে সবাইকে এগোতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ নেই।”
কমিশন সূত্রে জানা গেছে, সংসদে উচ্চকক্ষ সংক্রান্ত প্রস্তাবিত রূপরেখা দুএক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কমিশনের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৬ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৭ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
৮ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
৯ ঘণ্টা আগে