Ad

জাতীয় সংবাদ

একের পর এক অগ্নিকাণ্ডে ‘নাশকতা’র আঁচ, উদ্বেগ-আতঙ্ক

১৯ অক্টোবর ২০২৫

খোদ ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকরা পর্যন্ত একের পর অগ্নিকাণ্ডকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছে না। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকেও বড় বড় অগ্নিকাণ্ডে ‘নাশকতা’র সংযোগ খতিয়ে দেখার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, কোনো ধরনের নাশকতার প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

একের পর এক অগ্নিকাণ্ডে ‘নাশকতা’র আঁচ, উদ্বেগ-আতঙ্ক

আগুন নেভাতে গিয়ে ২৫ আনসার সদস্য আহত

১৮ অক্টোবর ২০২৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন নেভাতে গিয়ে ২৫ আনসার সদস্য আহত

কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে রোবট

১৮ অক্টোবর ২০২৫

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আধুনিক রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে। আগুনের তীব্রতা কমে এলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে রোবট

আমরা ইমারজেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন

১৮ অক্টোবর ২০২৫

তিনি বলেন, আমরা একটি ইমারজেন্সি হ্যান্ডেল করছি। একটা সমস্যা হয়েছে, আমরা সকলে মিলে হ্যান্ডেল করার চেষ্টা করছি। সমস্যা উত্তরণের চেষ্টা করছি। আমাদের ইমারজেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার সুযোগ দেন।

আমরা ইমারজেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন

বিমানবন্দরে আগুন: সিটি ব্যাংকের বুথে অর্ধেক টাকা পুড়ে গেছে

১৮ অক্টোবর ২০২৫

কার্গো ভিলেজ এলাকায় স্থাপিত সিটি ব্যাংক লিমিটেডের একটি বুথের অর্ধেক টাকা পুড়ে গেছে। বাকি অর্থ বুথসহ উদ্ধার করেছে সংশ্লিষ্টরা।

বিমানবন্দরে আগুন: সিটি ব্যাংকের বুথে অর্ধেক টাকা পুড়ে গেছে

শাহজালালের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

১৮ অক্টোবর ২০২৫

সবার সম্মিলিত প্রচেষ্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। শনিবার বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

শাহজালালের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

শাহজালালে আগুন: ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

১৮ অক্টোবর ২০২৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের আরও ২১টি ইউনিট। শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

শাহজালালে আগুন: ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে যোগ দিলো নৌ ও বিমানবাহিনী

১৮ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী।

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে যোগ দিলো নৌ ও বিমানবাহিনী

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

১৮ অক্টোবর ২০২৫

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা না গেলেও আগুনের খবর পেয়ে দ্রুত ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আরও ১১টি ইউনিট পথে রয়েছে।

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

শাপলা চত্বরের নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান সরকারের

১৮ অক্টোবর ২০২৫

২০১৩ সালের শাপলা চত্বরের এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে শহীদদের ১০ লাখ টাকা করে অনুদান দিয়েছে অন্তর্বর্তী সরকার। মোট ৭৭ শহীদ পরিবারের সবাইকে ৭ কোটি ৭০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ।

শাপলা চত্বরের নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান সরকারের

শাহজালাল বিমানবন্দরে আগুন

১৮ অক্টোবর ২০২৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। শনিবার দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ করে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।

শাহজালাল বিমানবন্দরে আগুন

জুলাই সনদ বাতিলের দাবিতে বিক্ষোভ, রোববার মহাসড়ক অবরোধ

১৮ অক্টোবর ২০২৫

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর রাতে জুলাই যোদ্ধারা বিক্ষোভ করেন। এ সময় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদ ও তিন দফা আদায়ে আগামী রোববার (১৯ অক্টোবর) সারা দেশের সব জেলায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা।

জুলাই সনদ বাতিলের দাবিতে বিক্ষোভ, রোববার মহাসড়ক অবরোধ

স্বাধীনতার ঘোষণাপত্র বাদের প্রস্তাব বাতিল, যা আছে চূড়ান্ত জুলাই সনদে

১৮ অক্টোবর ২০২৫

জুলাই সনদ অনুযায়ী সংবিধানে সংস্কার হলে তাতে সংবিধানের তফসিলে ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা থাকবে না। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিলে থাকবে।

স্বাধীনতার ঘোষণাপত্র বাদের প্রস্তাব বাতিল, যা আছে চূড়ান্ত জুলাই সনদে

জুলাই যোদ্ধাদের বিক্ষোভ-৫ দলের বর্জনের মধ্যেই জুলাই সনদে সই

১৭ অক্টোবর ২০২৫

জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়ায় যুক্ত ৫ রাজনৈতিক দল এই সনদে সই করেনি, যার মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপিও। অন্যদিকে জুলাই সনদ ঘিরে ৩ দাবিতে ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

জুলাই যোদ্ধাদের বিক্ষোভ-৫ দলের বর্জনের মধ্যেই জুলাই সনদে সই

আমাদের নবজন্ম হলো: প্রধান উপদেষ্টা

১৭ অক্টোবর ২০২৫

সঠিক রাস্তায় এগিয়ে নিতে পারলে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বঙ্গোপসাগরকে ব্যবহার করার জন্য যে পথ লাগবে এই জুলাই সনদই সেই পথ দেখাবে। কক্সবাজার, মাতারবাড়িসহ সব এলাকা যদি আমরা বন্দর হিসেবে পূর্ণাঙ্গভাবে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে।

আমাদের নবজন্ম হলো: প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা

১৭ অক্টোবর ২০২৫

এতে উপস্থিত রয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা

‘আমাদের বহু স্রোত, মোহনা একটি— গণতান্ত্রিক বাংলাদেশ’

১৭ অক্টোবর ২০২৫

আলী রীয়াজ বলেন, রাজনীতিতে মতপার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না। কিন্তু ঐক্যের জায়গাও থাকতে হবে। আমাদের অনেক স্রোত, মোহনা একটি— একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আমাদের বহু স্রোত, কিন্তু সবাই এক জায়গায়— আমরা যেকোনো ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকব।

‘আমাদের বহু স্রোত, মোহনা একটি— গণতান্ত্রিক বাংলাদেশ’