শাহজালালের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৮: ০৫

সবার সম্মিলিত প্রচেষ্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। শনিবার বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞপ্তিতে মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এর আগে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন, বাংলাদেশ সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কার্গো ভিলেজের ৮ নম্বর গেট সংলগ্ন এলাকায়, বিশেষ করে স্কাই ক্যাপিটাল অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লাগে। খবর পেয়ে দুপুর আড়াইটার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩৬টি ইউনিট সরাসরি কাজ করে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা, অর্ধেকের বেশি জনতায়

রাষ্ট্র-মালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংকে, যেখানে ঋণের পরিমাণ ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি।

৭ ঘণ্টা আগে

ট্রাইব্যুনালে ‘নাশকতার’ আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

রোববার (৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কিছু আসামির গতিবিধি ও তৎপরতা সন্দেহজনক মনে হয়েছে। প্রসিকিউশনের কাছে এমন কিছু গোপন তথ্যও রয়েছে, যার ভিত্তিতে নাশকতামূলক ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।

৮ ঘণ্টা আগে

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অন্য কোনো বৈশ্বিক সংকটের আড়ালে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক অঙ্গন থেকে হারিয়ে না

৯ ঘণ্টা আগে

দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১১ ঘণ্টা আগে
Advertisement