Ad

খুলনা

খুলনা বিএনপির ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

২৮ নভেম্বর ২০২৫

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে খুলনা মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের যেসব নেতাকে আগে বহিষ্কার করা হয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

খুলনা বিএনপির ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দিনাজপুরে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

২২ নভেম্বর ২০২৫

দিনাজপুর সদর উপজেলায় ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দশমাইল সড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

দিনাজপুরে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: স্বপন

১৬ নভেম্বর ২০২৫

জহির উদ্দিন স্বপন বলেন, নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার যে দৃঢ়তা দেখিয়েছেন, সেনাপ্রধান অতি দ্রুত নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং জনগণের মধ্যে যে শক্তির ঐক্য দেখা গেছে তার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে— আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: স্বপন

বিএনপির সঙ্গে নির্বাচনী জোট নিয়ে আলোচনা চলছে : রাশেদ খান

১৬ নভেম্বর ২০২৫

তিনি বলেন, ‘বিএনপি ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। মূলত, ফ্যাসিস্ট হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে বিএনপি, গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলগুলো সব সময় পারস্পরিক আলোচনা চালিয়ে যাচ্ছে।’

বিএনপির সঙ্গে নির্বাচনী জোট নিয়ে আলোচনা চলছে : রাশেদ খান

যশোরে পার্কিং করে রাখা বাসে আগুন

১৩ নভেম্বর ২০২৫

যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

যশোরে পার্কিং করে রাখা বাসে আগুন

শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

০৯ নভেম্বর ২০২৫

মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মোমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।

শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলা

০৮ নভেম্বর ২০২৫

সাংবাদিক এহতেশামুল হক শাওন বলেন, প্রথমে আমার সঙ্গে এক ব্যক্তির কথা হয়। কথার এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে উঠলে আমি বলি, ভাই- এভাবে উত্তেজিত না হয়ে আসুন দেখা করে সরাসরি কথা বলি। তখন তিনি বলেন, শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের সামনে আসুন। সেখানে গিয়ে দেখি কিছু মানুষের ভিড়। এ মোড়ে সাধারণত এমনিতেই

খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলা

আপনারা এতদিন বসে কী করেছেন— সরকারকে প্রশ্ন মির্জা ফখরুলের

০৬ নভেম্বর ২০২৫

প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘এখন আপনারা রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নিতে বলছেন। তাহলে আপনারা এতদিন কী করেছেন?’

আপনারা এতদিন বসে কী করেছেন— সরকারকে প্রশ্ন মির্জা ফখরুলের

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার

০৫ নভেম্বর ২০২৫

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই আমার নির্বাচনী এলাকার মানুষদের সঙ্গে বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।’

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার

খুলনায় বিএনপি অফিসে গুলি-বোমা হামলায় নিহত ১

০৩ নভেম্বর ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন কুয়েট আইটি গেট এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইমদাদুল ইসলাম (৪০)। তিনি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বলে জানা গেছে।

খুলনায় বিএনপি অফিসে গুলি-বোমা হামলায় নিহত ১

নড়াইলে এনসিপির সভায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

০১ নভেম্বর ২০২৫

অভিযোগ উঠেছে, জুলাইযোদ্ধা ও তার অনুসারী পরিচয়ধারী কয়েকজন এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামানকে মারধর করেন। কিল-ঘুসি দেয়ার সময় আত্মরক্ষার্থে সাইফুজ্জামান পাশের রুমে অবস্থান নেন।

নড়াইলে এনসিপির সভায় ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

হিন্দুদের ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামি সরকার: মিয়া গোলাম পরওয়ার

৩১ অক্টোবর ২০২৫

খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর যারাই দেশ পরিচালনা করেছে, তারা সবাই হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে শুধু নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজন ইসলামি সরকার।

হিন্দুদের ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামি সরকার: মিয়া গোলাম পরওয়ার

“বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে”

৩০ অক্টোবর ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখা উচিত।

“বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে”

খুলনায় জোড়া খুনের মামলায় ৭ জনের ফাঁসির রায়

২৯ অক্টোবর ২০২৫

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৯ সালের ৩ জানুয়ারি নগরের দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে একদল লোক পারভেজ হাওলাদারকে কোপাতে থাকে। তাকে বাঁচাতে এলাকাবাসী এগিয়ে গেলে তাদের ওপরও গুলি চালায় হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই পারভেজ মারা যান। গুলিবিদ্ধ হন সুপর্ণা সাহাসহ বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতাল

খুলনায় জোড়া খুনের মামলায় ৭ জনের ফাঁসির রায়

চোলাই মদ পানের পর ৬ জনের মৃত্যু

১৩ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, শুক্রবার (১০ অক্টোবর) রাতে ১০-১২ জন দিনমজুর ডিঙ্গেহ এলাকার গোপন একটি স্থানে চোলাই মদ পান করেন। বিষাক্ত সেই মদ পান করার পর শনিবার তিনজন মারা গেছেন বলে খবর পাওয়া যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পর আরও তিনজন মারা গেছে

চোলাই মদ পানের পর ৬ জনের মৃত্যু

মাছের আড়তে ২০ লাখ টাকা ‘চাঁদাবাজি’, বিএনপি নেতা বলছেন ইজারার টাকা

১২ অক্টোবর ২০২৫

জানতে চাইলে মিলু শরীফ বলেন, আমি মাছের আড়ত কিনিনি, বিক্রিও করিনি। কারও কাছ থেকে চাঁদা বা খাজনাও তুলিনি। কিছু কুচক্রীমহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রসহ অপপ্রচার চালাচ্ছে। আড়ত থেকে ২০ লাখ ৮০ হাজার টাকা ইজারা আদায় হয়েছে। এগুলো সরকারি টাকা। এক টাকাও ফাঁকি দেওয়া যাবে না।

মাছের আড়তে ২০ লাখ টাকা ‘চাঁদাবাজি’, বিএনপি নেতা বলছেন ইজারার টাকা

শ্রদ্ধা-ভালোবাসায় সুলতানকে স্মরণ

১০ অক্টোবর ২০২৫

সুলতানের শিষ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং ও পেইন্টিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস বলেন, এস এম সুলতান এমনই একজন শিল্পী যার চিত্রকর্ম বিশ্বের বিখ্যাত শিল্পীদের গ্যালারিতে শোভা পেত। জীবনে অনেক পুরস্কার পেয়েছেন তিনি। অথচ তিনি নিজের জন্য কিছুই করেননি। বাঙালি জাতির জন্য তার চি

শ্রদ্ধা-ভালোবাসায় সুলতানকে স্মরণ