শার্শায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মাঠে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম সবুজ হোসেন (২২)। তিনি উপজেলার যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত রাজু আহম্মেদ (২২) একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে। তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ, রাজু ও তাঁদের এক সঙ্গী কালু মাটির রাস্তা দিয়ে দক্ষিণ বুরুজবাগানগামী মাঠের দিকে যাচ্ছিলেন। পথে দুই অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই দুই ব্যক্তি ছুরি দিয়ে সবুজ ও রাজুকে আঘাত করেন। তখন তাঁদের সঙ্গী কালু পালিয়ে গিয়ে নিকটবর্তী নেহা পেট্রোল পাম্পে খবর দেন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোরে স্থানান্তর করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘এটি পরিকল্পিত হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে