৩ সংকটে যশোরের চামড়া ব্যবসায়ীরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ট্যানারি মালিক ও ঢাকার ব্যবসায়ীদের কাছে পাওনা বকেয়া, লবণের দাম বৃদ্ধি এবং শ্রমিক সংকট— এই তিন সংকট নিয়ে চিন্তিত যশোরের চামড়া ব্যবসায়ীরা। এ ছাড়া চামড়া পাচারের আশঙ্কাও রয়েছে ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা বলছেন, এ সমস্যা কাটিয়ে উঠতে দরকার ঋণ সুবিধা। একই সঙ্গে বাজার চাঙ্গা করতে ইউরোপের বাজার ধরতে সরকারি উদ্যোগ নিতে হবে। প্রশাসন বাজার স্থিতিশীল ও চামড়া পাচার বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণে লিল্লাহ বোর্ডিংগুলোতে বিনামূল্যে লবণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজারহাট দেশের বড় চামড়ার মোকাম। এখানে ছোট-বড় মিলিয়ে আড়ত তিন শতাধিক। শনি ও মঙ্গলবার সপ্তাহে দুদিন বসে হাট। এখানে খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও ফরিদপুর, রাজশাহী, পাবনা, নাটোর ও ঢাকার বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন। এই হাট ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ১০ হাজার ছোট-বড় ব্যবসায়ী ব্যবসা করেন।

ঈদ পরবর্তী প্রায় শত কোটি টাকার চামড়া হাতবদল হয় এই এলাকায়। কিন্তু ট্যানারি মালিক ও মহাজনদের কাছে থাকা বকেয়া আদায় না হওয়ার পাশাপাশি হঠাৎ লবণের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় চামড়া ব্যবসায়ীরা রয়েছেন দুশ্চিন্তায়।

বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাবেক সহসভাপতি সাঈদ আহমেদ নাসির শেফার্ড বলেন, সরকার মফঃস্বলে গরুর চামড়া ৫৫ টাকা বর্গফুট নির্ধারণ করেছে। তবে সরকার নির্ধারিত দামে ট্যানারি মালিকরা যেন চামড়া কেনেন, তা নিশ্চিত করতে হবে। তা না হলে মৌসুমি ব্যবসায়ীরাসহ সকলেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই ব্যবসায়ী নেতা আরও উল্লেখ করেন, ঢাকার ট্যানারি মালিক ও বড় ব্যবসায়ীদের কাছে এই অঞ্চলের ব্যবসায়ীদের শত কোটি টাকার বেশি পাওনা রয়েছে। এর সঙ্গে ঈদের আগেই লবণের প্রতিবস্তার দাম ৭০০-৭৫০ টাকা থেকে বেড়ে ১১৫০ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি শ্রমিকদের বাড়তি মজুর ও সংকটও দুশ্চিন্তার কারণ।

রাজারহাটে হাটে তিন দশকের বেশি সময় ধরে ব্যবসা করেন নজরুল ইসলাম। তিনি বলেন, ‘ব্যবসার অবস্থা এবারও খারাপ হবে মনে হচ্ছে। গত বছরের ট্যানারি মালিকদের প্রতিনিধিদের কাছে চামড়া দিয়েছিলাম, এখনো সেই বকেয়া পাওয়া যায়নি। তারপরও ব্যবসা টিকিয়ে রাখতে এবারও প্রস্তুতি নিচ্ছি।’

তিনি বলেন, সরকার এবার গরুর চামড়া প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা দাম বেঁধে দিয়েছে। কিন্তু সেই দামে চামড়া কিনলে লসের আশঙ্কা রয়েছে। কারণ একটি কাঁচা চামড়ায় ৩৫০ টাকা থেকে ৩৫০ টাকার লবণ, শ্রমিক মজুরি ও পরিবহণ খরচ রয়েছে। ফলে ৪০০-৪৫০ টাকায় চামড়া কিনলে খরচসহ এর দাম ৭০০ থেকে ৮০০ টাকা পড়ে যায়। কিন্তু এই দামে যদি ট্যানারি মালিকরা না কেনেন তাহলে লোকসানে পড়তে হবে। ফলে এবার চামড়া খুব হিসাব করে কিনতে হবে।

রাকিবুজ্জামান রাকিব নামে আরেক ব্যবসায়ী বলেন, সবচেয়ে দুঃখের খবর হলো, প্রতি কুরবানি ঈদের সপ্তাহ খানিক আগে থেকে লবণের দাম দ্বিগুণ হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ করে প্রতি বস্তায় ৪০০ টাকা দাম বেড়েছে। সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি। আমাদের দাবি, ট্যানারি মালিকদের কোটি কোটি টাকা ঋণ দেয় সরকার। কিন্তু এ রকম না দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী-ফাড়িয়াদের যদি অল্প সুদে ঋণ দিত, তাহলে এই ব্যবসায়ীরা ব্যবসা করতে পারত। একইসঙ্গে বাজার চাঙ্গা করতে ইউরোপের বাজার ধরতে সরকারের উদ্যোগ নিতে হবে।

সরকার চামড়ার দাম বেঁধে দিলেও ক্রয়-বিক্রয়ে সেই দামে ব্যবসায়ীদের মধ্যে তেমন সাড়া থাকে না। স্থানীয় চামড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, বেশি মুনাফার আশায় চামড়া পাচার হওয়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে ভারতে চামড়া পাচার রোধে শার্শা ও বেনাপোল সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘প্রতিনিয়ত আমাদের টহল অব্যহত রয়েছে। ঈদের মৌসুমে সেটা আরও জোরদার করা হবে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি পোস্টে কড়া নজরদারি রাখা হচ্ছে।’

চামড়ার বাজারে স্থিতিশীলতা ফেরাতে ও সিন্ডিকেট ভাঙতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘লবণকে কেন্দ্র করে এক শ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তোলেন। এই সিন্ডিকেট ভাঙতে জেলায় ৩৭৭টি লিল্লাহ বোর্ডিংয়ের জন্য আড়াই শ মেট্রিক টন লবণ কেনা হয়েছে। বিনামূল্যে এই লবণ লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হবে।’

জেলা প্রশাসক আরও বলেন, এ ছাড়া চামড়া নিয়ে যেন কোনো নৈরাজ্য না হয়, চামড়া যেন পচে না যায়, শৃঙ্খলার সঙ্গে যেন বেচাকেনা হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা আছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে