শিক্ষার্থীরা বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো মসজিদ নেই, তাই তারা তারাবি নামাজ পড়ার জন্য হোস্টেলের ভেতরে জড়ো হয়েছিলেন। এর পরেই লাঠি ও ছুরি হাতে নিয়ে একদল জনতা হোস্টেলে হামলা চালায়। এ সময় তাদের ওপর হামলার পাশাপাশি কক্ষও ভাংচুর করে বলে ছাত্ররা অভিযোগ করেছেন।
পশ্চিমবঙ্গে এই আইনের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বলেছেন, রাজ্যে কিছুতেই সিএএ চালু হতে দেবেন না তিনি।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলার উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়ে গেছে। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত মিতালী এক্সপ্রেস চলছে। বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে আমরা রাধিকাপুর স্টেশনের সঙ্গে কানেক্টিভিটি বাড়াচ্ছি।
মালদ্বীপে চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু গত বছরের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
পুলিশ জানিয়েছে, গ্রামবাসীর একটি দল একটি অনুষ্ঠানে যোগদান শেষে দেবরি গ্রামে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনাটি ঘটে।