মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজনের প্রাণহানি ঘটেছে।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, টিউবারকিউলোসিস বা টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ জিরাফটি চিকিৎসাধীন অবস্থায় গত ২০ অক্টোবর বিকেলে মারা যায়। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানান পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান।
পৌরসভার উচ্ছেদ অভিযানের কর্মী (আনাসার-ভিডিপি) আবুল কালাম আজাদ অভিযোগ করেন, তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরে পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘবদ্ধ ওই চক্রটি আগুন দেওয়া গাড়ির কাছে কাউকে যেতে দেয়নি।
ওসি মনিরুল বলেন, ‘একটা হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। আমরা মাঠে অভিযানে আছি।’
রাজশাহীবাসীর চিকিৎসা সেবায় যুক্ত হলো নতুন মাত্রা। এখন থেকে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে মাত্র ১০ টাকার টিকিটে সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে পারবেন।
তারা আরও বলেন, “একদলীয় শাসনব্যবস্থা বিলুপ্ত করে জনগণের অংশগ্রহণমূলক শাসন প্রতিষ্ঠার একমাত্র উপায় পিআর পদ্ধতিতে নির্বাচন। এ দেশে আমরা আর কোনো একদলীয় শাসন বা নতুন ফ্যাসিস্ট দেখতে চাই না।”
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, “ন্যায়বিচারের পুনর্জাগরণ এখন আমাদের সময়ের আহ্বান। সংবিধানের যে স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচারের অঙ্গীকার রয়েছে, তা যেন দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে যায়, সেটিই আমাদের দায়িত্ব।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ গৌরবের ৭২ বছর পূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপন করা হয়েছে। দীর্ঘ এ যাত্রার স্মৃতিকে ধারণ করে শনিবার সকালে অনুষ্ঠিত হয় বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উৎসব।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের ঘটনায় বারহাট্টা থানায় দায়ের হওয়া বিএনপির একটি রাজনৈতিক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলা শহর থেকে লাহুড়িয়া ইউনিয়নের ঝামারঘোপ এলাকার দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। কালভার্টের পাটাতনের উপরিভাগ ভেঙে যাওয়ায় ভেতরের লোহার রড বেরিয়ে গেছে। স্থানীয়রা কাঠের তক্তা দিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করলেও ঝুঁকি থেকেই যাচ্ছে। দিনের বেলায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও দু-একটি ইজিবাইক চললেও,
লুৎফর রহমান খান ডিপটি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে এবং জনসমর্থন আদায়ে কাজ করছি। তারেক রহমানের নেতৃত্বে নেত্রকোনা-১ আসন তথা কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলাকে আধুনিক ও মানসম্মত এলাকা হিসেবে গড়তে চাই।
ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা তাদের পরিবার নিয়ে সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাচ্ছিলেন। বাসটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে
প্রিন্স বলেন, সরকারের নিরপেক্ষতার ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে প্রকাশ্যে ও গোপনে নির্বাচনের প্রস্তুতি নেওয়া উপদেষ্টাদের অব্যাহতি দিতে হবে। প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন কমিশন ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, নির্বাচনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই ষড়যন্ত্র রুখতে শিক্ষক সমাজকে এখনই সচেতন হতে হবে।
রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় কিশোর সিফাত নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে।