কার্ত্তিক দাস, নড়াইল

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে। এতে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়েছে। এখন সেখানে খেলাধুলার পরিবর্তে মাছ চাষ করা হচ্ছে।
পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে মাঠটি সামান্য বৃষ্টিতেই সম্পূর্ণ তলিয়ে যায়। বছরের বেশিরভাগ সময় মাঠটি পানিতে ডুবে থাকে। যে কারণে কোমলমতি শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে আসক্ত হয়ে পড়ছে মোবাইল বা অনলাইন গেমে । এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
এমন পরিস্থিতিতে এলাকাবাসী জরুরিভিত্তিতে মাঠ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে শিশুদের জন্য খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের খেলার মাঠটি পার্শ্ববর্তী রাস্তা থেকে প্রায় ছয় ফুট নিচে অবস্থিত। সামান্য বৃষ্টিতেই মাঠটি সম্পূর্ণ তলিয়ে যায়। সারা বছরই পানি জমে থাকে। এটি যেন একটি ‘জলাশয়’। মাঠটিতে হাঁটু সমান পানি জমে থাকায় স্থানীয়রা মাছের চাষ করছেন।
বিদ্যালয় সংলগ্ন দোকানি তুষার রায় জানান, মাঠটি রাস্তা থেকে অনেক নিচু হওয়ায় এবং চারদিকে রাস্তা থাকার কারণে বর্ষার পানি সরতে পারে না। ফলে মাঠটি সারা বছরই তলিয়ে থাকে।
সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ সবেদা খাতুন বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে মাঠের পানি নিষ্কাশনের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের দক্ষিণ-পূর্ব কোণের ঢালু জায়গায় দিয়ে পানি বের করার ব্যবস্থা করা হয়। কিন্তু পানি নিষ্কাশনের উপযুক্ত পথ না থাকায় পার্শ্ববর্তী বাড়িগুলোতে পানি ঢুকে যায়। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। পরে সেটি বন্ধ করে দিতে হয়।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, মাঠের বর্তমান অবস্থা খুবই করুণ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সবসময় পানি জমে থাকে। পুরো মাঠ আগাছা ও জঙ্গলে ভরে গেছে।
তিনি বলেন, ‘মাঠ সংস্কার ও মাটি ভরাটের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন করা হয়েছে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, এই বিষয়ে লিখিত আবেদন পেলে মাঠের পানি নিষ্কাশন ও বালু ভরাট করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে