নড়াইল প্রতিনিধি

আরটিভির নড়াইল জেলা প্রতিনিধি মোস্তফা কামালকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গসংগঠন নড়াইল জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মোল্যা (৫০)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে প্রকাশ্যে হুমকি দেন তিনি। মোস্তফা কামাল নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ।
সাংবাদিক মোস্তফা কামাল নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে ওই দিনই সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যুবলীগ নেতা বাবুল মোল্যা একই গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, এলাকার সামাজিক বিষয় নিয়ে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক মোস্তফা কামালের সঙ্গে যুবলীগ নেতা বাবুল মোল্যার উত্যপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন।
নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান লাবলু বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাবুল মোল্যাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সাংবাদিক মোস্তফা কামাল বলেন, বাবুল মোল্যা একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির মানুষ। এলাকায় তার বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। যেকোনো সময়ে সে আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। যে কারণে আমি জীবনের নিরাপত্তার স্বার্থে সদর থানায় জিডি করতে বাধ্য হয়েছি। আমি তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা বাবুল মোল্যা বলেন, সাংবাদিক মোস্তফা কামালের সঙ্গে আমার কোনো ধরনের গোলমাল কিংবা সংঘাত নেই। তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় সাংবাদিক মোস্তফা কামাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে