Ad

মাঠের রাজনীতি

ঢাকা ১৩: মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

০৩ জানুয়ারি ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও দলটির আমির মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না।

ঢাকা ১৩: মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-৩: স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা নাজিম উদ্দিন মাস্টারের মনোনয়ন বাতিল

০৩ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বড় ধরনের ধাক্কা খেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন মাস্টার। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

ঢাকা-৩: স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা নাজিম উদ্দিন মাস্টারের মনোনয়ন বাতিল

রাজশাহীর দুই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল

০৩ জানুয়ারি ২০২৬

রাজশাহীর দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ও রাজশাহী-২ (সদর) আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, বিভিন্ন অসঙ্গতি ও ত্রুটির কারণে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা

রাজশাহীর দুই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

০৩ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরণের ত্রুটি পাওয়া যায়নি। এ কারণে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়।

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঘন কুয়াশা, শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

০৩ জানুয়ারি ২০২৬

নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক কমে গেছে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

ঘন কুয়াশা, শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ভোট দিতে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে: সালাহউদ্দিন আহমদ

০২ জানুয়ারি ২০২৬

জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, ‘ভোটের সুষ্ঠু ও পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনারকে।’

ভোট দিতে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে: সালাহউদ্দিন আহমদ

কুমিল্লায় ৬ আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

০২ জানুয়ারি ২০২৬

তিনি আরো বলেন, মনোনয়নপত্রে স্বাক্ষর, এক শতাংশ ভোটার তালিকায় অসামঞ্জস্য সম্পূর্ণতা, ব্যাংক ব্যালেন্স নিয়ে বিভিন্ন পত্রাদি চাহিদামতো না দিতে পারায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে আইনগতভাবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

কুমিল্লায় ৬ আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

হলফনামার তথ্যে গরমিল, মান্নার মনোনয়নপত্র বাতিল

০২ জানুয়ারি ২০২৬

এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চারজনেরই মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় আপাতত তিনজন প্রার্থী হিসেবে টিকে থাকলেন। মনোনয়নপত্র বাতিল হওয়া চার প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করতে পারবেন।

হলফনামার তথ্যে গরমিল, মান্নার মনোনয়নপত্র বাতিল

৭ ঘণ্টা পর ফেরি ছেড়েছে ২ রুটে

০২ জানুয়ারি ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাম মিয়া জানান, দুপাশের ঘাটে ছোটবড় মিলিয়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। শত শত মানুষ তীব্র শীতে দুর্ভোগ পোহাছিলেন। কিন্তু কুয়াশায় ঝুঁকির কারণে ফেরি ছাড়তে দেওয়া হয়নি। কুয়াশার কিছুটা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

৭ ঘণ্টা পর ফেরি ছেড়েছে ২ রুটে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি বন্ধ

০২ জানুয়ারি ২০২৬

বৃহস্পতিবার রাত ১২টার পর থেকেই এই নৌ পথে কুয়াশা পড়তে শুরু করে। পরে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ পথ অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় রাত আড়াইটা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি বন্ধ

ভোলা-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

০১ জানুয়ারি ২০২৬

জেলা প্রশাসক ডা. শামীম রহমান বাসসকে জানান, ভোলা-২ (দৌলতখান- বোরহানউদ্দিন) আসনে আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ওই আসনের ৯ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ১% ভোটার সমর্থন থেকে ১০ জন ভোটারের তথ্য সঠিক না পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র বাতিল কর

ভোলা-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বসুন্ধরায় মারধরে আইনজীবীর মৃত্যু, পরিবারের অভিযোগ ‘মব’

০১ জানুয়ারি ২০২৬

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে মারধর করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নাঈম পাবনা জেলা জজকোর্টের আইনজীবী ছিলেন।

বসুন্ধরায় মারধরে আইনজীবীর মৃত্যু, পরিবারের অভিযোগ ‘মব’

১৭ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

০১ জানুয়ারি ২০২৬

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যশোরে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

১৭ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪

০১ জানুয়ারি ২০২৬

রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়ার ঝলমলিয়ায় কলার হাটে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪

নিষেধাজ্ঞা ভেঙেই পটকা-আতশবাজিতে বর্ষবরণ, মিরপুরে আগুন

০১ জানুয়ারি ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর প্রায় সব এলাকাতেই খ্রিষ্টীয় নববর্ষ বরণ করতে ফোটানো হয়েছে পটকা-আতশবাজি। এর মধ্যে মিরপুরে এক ভবনে আতশবাজি থেকে আগুনের ঘটনাও ঘটেছে।

নিষেধাজ্ঞা ভেঙেই পটকা-আতশবাজিতে বর্ষবরণ, মিরপুরে আগুন

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

৩১ ডিসেম্বর ২০২৫

সারাজীবন মেহনতি মানুষের পক্ষে বৈষম্যবিরোধী রাজনীতি করে গেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন। নতুন প্রজন্মের কাছে এই মহান নেতার জীবনী তুলে ধরতে সকলকে এগিয়ে আসতে হবে। ১৯৯০ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

রাজশাহীতে বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

৩১ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজশাহী জেলার বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব জানাজায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

রাজশাহীতে বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা