ফেনীতে গাছ কেটে রেলপথে নাশকতার চেষ্টা

ফেনী প্রতিনিধি
বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর কালিদহ ইউনিয়নের মহেশপুর এলাকায় গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ছবি: রাজনীতি ডটকম

ফেনীতে রাতের আঁধারে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে রেলওয়ের টহলদলের তৎপরতায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে ঢাকা–চট্টগ্রাম রেলপথের ফেনীর কালিদহ ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রেল পুলিশ সূত্রে জানা যায়, ভোরে রেলওয়ের নিয়মিত টহলদল শহরতলীর আলোকদিয়া সংলগ্ন মহেশপুর এলাকায় রেললাইনের ওপর কাটা গাছের গুঁড়ি দেখতে পান। তারা দ্রুত তা সরিয়ে নেন, ফলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

ফেনী রেলওয়ে স্টেশনমাস্টার মো. হারুন জানান, দুর্বৃত্তরা রেল যোগাযোগ ব্যাহত করার জন্য গাছ কেটেছিল। তবে টহলদল সময়মতো দেখতে পাওয়ায় গাছ সরিয়ে নেওয়া হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, “অজ্ঞাত দুর্বৃত্তরা রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছিল। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে রেলপথ পরিষ্কার করেছি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক।”

উল্লেখ্য, গত শনিবারও দুর্বৃত্তরা রেললাইনের ৮৯ নম্বর পিলারের নাট-বল্টু খুলে তা পাশের বিদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে। পরে রেলওয়ের কর্মীরা তা টের পেয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় রেললাইন মেরামত করে সচল করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে