নেত্রকোনায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় গ্রেপ্তার চার আওয়ামী লীগ নেতা। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ছবি: পূর্বধলা থানা পুলিশ

নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। একই থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলার আসামি তারা। আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন— পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা আহমেদ (৩৭), নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন (৪০), নারান্দিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদার হাবুল (৫৩) ও পূর্বধলা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাদেকুর রহমান বাচ্চু (৫০)।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, বিস্ফোরক আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। (বৃহস্পতিবার) দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে