পূর্ব বিরোধের জের, আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ২৩: ০৬

পূর্ব বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় দুপক্ষ থেকেই ধারালো অস্ত্রের ব্যবহার করা হয়েছে, বিস্ফোরণ ঘটানো হয়েছে ককটেল। সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম ও একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন— আছমা আক্তার (৪৭), গিয়াসউদ্দিন মিয়া (৪২) হাবিবুল্লাহ মিয়া (৫৫), পিয়ারিম (৪০), কামাল হোসেন (৩৪)। এর মধ্যে প্রথম তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার (১২ নভেম্বর) রাতে কাকাইলমোড়া এলাকায় খাগকান্দা আওয়ামী লীগ নেতা শাহ আলমের অনুসারী এবং বিএনপি নেতা জাকারিয়া মিয়ার অনুসারী ওলামা দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

পুলিশ বলছে, এর জের ধরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দুপক্ষের শতাধিক লোকজন দা, বটি, টেঁটা, বল্লমসহ দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ হয়। দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করে। সংঘর্ষের সময় দুপক্ষের লোকজন একে অন্যের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।

জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে। কোনো পক্ষ অভিযোগ করলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষ ঘটেছে। দেড় মাস আগে সেখানে একটি মারামারির মামলা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ হয়। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে এই দুপক্ষের মধ্যে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একই পরিবারের ৩ নারীর

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল বেলায় হাসিনা বেগম লোহার মই বেয়ে ছাদে উঠছিল। মইটি আগে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। ফলে বেয়ে উঠার সময় হাসিনা বিদ্যুৎস্পষ্ট হন। এই সময় তাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার মারা যান। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে।

২ দিন আগে

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ সমালোচনার মুখে স্থগিত

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ আলোচনা-সমালোচনার মুখে স্থগিত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সুবিধাজনক স্থানে নতুন করে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

২ দিন আগে

ঢল-বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, খোলা হয়েছে ব্যারেজের ৪৪ জলকপাট

ভারতীয় উজানের ঢল ও ভারী বৃষ্টিতে ফের তিস্তা নদীতে পানি বেড়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

৩ দিন আগে

চট্টগ্রামে স্কুলছাত্রী আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

২০২৩ সালের ২৯ মার্চ পাহাড়তলী থানার সাগরিকা বাই লেইন এলাকার আলমতারা পুকুরপাড়ের একটি ডোবা থেকে আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। সে আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

৩ দিন আগে