Ad

মাঠের রাজনীতি

রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ি ভাংচুর, আটক ৫

৩১ জুলাই ২০২৪

রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় সন্দেহভাজন হিসেবে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে নগরীর আদালত চত্তর সংলগ্ন মহিষবাথান এলাকায় অবস্থিত দারুস সালাম কামিল মাদ্রাসার গলিতে এই ঘটনা ঘটে।

রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ি ভাংচুর, আটক ৫

উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের পেটাল পুলিশ

৩১ জুলাই ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছেন বরিশালের সাংবাদিকরা। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আরও ৪-৫ জন স্থানীয় ফার্মাসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের পেটাল পুলিশ

রাজশাহীতে বিদেশি পিস্তল ও গান পাউডারসহ কারবারি গ্রেপ্তার

৩১ জুলাই ২০২৪

রাজশাহীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই কেজি গানপাউডারসহ সুদেব সরদার (২২) নামে অস্ত্র কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া শ্যামপুকুর এলাকায় অভিযান চালিলে তাকে আটক করা হয়।

রাজশাহীতে বিদেশি পিস্তল ও গান পাউডারসহ কারবারি গ্রেপ্তার

রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিবাদ কর্মসূচি

৩১ জুলাই ২০২৪

শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগসহ অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে এবং দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিবাদ কর্মসূচি

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৩০ জুলাই ২০২৪

পরে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। পরে ২০১৩ সালের ১৮ জানুয়ারি এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিপুল চন্দ্র দে জাহিদ হাসানকে অভিযুক্ত করে আদাল

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

কোটা আন্দোলন: ছেলেকে আটকের সময় বাবার মৃত্যু

৩০ জুলাই ২০২৪

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচিতে আলী অংশ নিয়েছিল। সোমবার রাতে আলীকে আটক করতে পুলিশ তার বাসায় অভিযান চালায়। ঘটনার সময় আলী ঘুমে ছিল। পরে তাকে পুলিশ আটক করে নিয়ে যান। এ সময় ছেলেকে না নিতে তার বাবা মামুন বাধা দেয়। ছেলের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা আছে কি

কোটা আন্দোলন: ছেলেকে আটকের সময় বাবার মৃত্যু

রাজশাহীতে ১৭ মামলায় গ্রেপ্তার ৪১২, ঘড়ছাড়া বিএনপি-জামায়াত

৩০ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার পর রাজশাহীতে পুলিশের দায়ের করা ১৭ মামলায় মোট ৪১২ জন গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত রাজশাহী জেলা পুলিশের ১০টি ও মহানগর পুলিশের (আরএমপি) ৭টি মামলায় গ্রেপ্তার হন তারা। গ্রেপ্তারদের অধিকাংশই জামাত-শিবির ও বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।

রাজশাহীতে ১৭ মামলায় গ্রেপ্তার ৪১২, ঘড়ছাড়া বিএনপি-জামায়াত

দিনাজপুরে বিএনপির ১১ নেতাকর্মী রিমান্ডে

২৯ জুলাই ২০২৪

কোর্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সেলিমুর রহমান সরকার নাশকতার মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে আদালতে সোর্পদ করে প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। রিমান্ড শুনানি শেষে বিচারক সবার একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

দিনাজপুরে বিএনপির ১১ নেতাকর্মী রিমান্ডে

ময়মনসিংহে ১৭ বিএনপি নেতা রিমান্ডে

২৯ জুলাই ২০২৪

এই ১৭ বিএনপি নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের বাসা ভাঙচুর, নগরের শিববাড়ী রোডের আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় করা পৃথক তিন মামলার আসামি।

ময়মনসিংহে ১৭ বিএনপি নেতা রিমান্ডে

মোংলা বন্দরে প্রথমবারের মতো রসুন আমদানি

২৯ জুলাই ২০২৪

বাগেরহাটের মোংলা বন্দর দিয়ে প্রথমবার আমদানি করা হয়েছে রসুন। রসুন নিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মার্কস ডাভাও’ নামে একটি জাহাজ চীনের কুইংডো বন্দর থেকে ছেড়ে ১৮ জুলাই মোংলা বন্দরে পৌঁছায়। সোমবার (২৯ জুলাই) খুলনা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান জাহাজ থেকে ৫৮ মেট্রিক টন রসুন খালাস করে।

মোংলা বন্দরে প্রথমবারের মতো রসুন আমদানি

সায়েন্স ল্যাবে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৬

২৯ জুলাই ২০২৪

রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ছয় জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) দুপুর ২টার পর এ ঘটনা ঘটে।

সায়েন্স ল্যাবে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৬

নয় দফা দাবি আদায়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

২৯ জুলাই ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নয় দফা দাবি আদায়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। সোমবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টায় কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা।

নয় দফা দাবি আদায়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল পণ্ড, দুই ঢাবি শিক্ষার্থী আটক

২৯ জুলাই ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পুরানা পল্টনে শিক্ষার্থীদের একটি অংশ জড়ো হয়ে মিছিল শুরু করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় সেখান থেকে দুই শিক্ষার্থীকে আটক করতে দেখা যায়। সোমবার দুপুর ১টার দিকে পুরানা পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল পণ্ড, দুই ঢাবি শিক্ষার্থী আটক

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি

২৯ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের মূল দাবি পূরণ হওয়ায় ফরিদপুরে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মো. আরমান শিকদার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক। সোমবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি

কর্মচঞ্চল হয়ে উঠছে চট্টগ্রাম

২৯ জুলাই ২০২৪

কারফিউ শিথিল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানে পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হতে শুরু করেছে। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছেন সাধারণ মানুষ। কর্মচঞ্চল হয়ে উঠছে চট্টগ্রাম। সোমবার (২৯ জুলাই) সকালে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার নতুন ব্রীজ এলাকা, নিউ মার্কেট, আগ্রাবাদ, জিইসি, দুই নাম্বার গেট, মুর

কর্মচঞ্চল হয়ে উঠছে চট্টগ্রাম

রাজবাড়ীতে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

২৮ জুলাই ২০২৪

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পিকআপভ্যান ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীতে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

রাজনীতি করবেন না জানিয়ে দুই বিএনপি নেতার পদত্যাগ

২৮ জুলাই ২০২৪

সম্মতি না নিয়েই রাজশাহীতে বিএনপির একটি ওয়ার্ড কমিটিতে নাম দেওয়ায় পদত্যাগ করেছেন বিএনপির দুই নেতা। তারা রাজনীতি করবেন না জানিয়ে বুধবার নগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।

রাজনীতি করবেন না জানিয়ে দুই বিএনপি নেতার পদত্যাগ