প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ছয় জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) দুপুর ২টার পর এ ঘটনা ঘটে।
আটকের পর শিক্ষার্থীদের সায়েন্স ল্যাবে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গাড়িতে করে থানায় নেওয়া হয়েছে।
রবিবার (২৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক সব ধরণের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই সেই ঘোষণা প্রত্যাখ্যান করে পাল্টা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কোটা সংস্কারের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরসহ আরও কয়েক জন। তারই ধারাবাহিকতায় আজ দুপুরে সায়েন্স ল্যাব, পল্টন মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান ও আন্দোলনের প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। এছাড়াও পুরানা পল্টন মোড়ে রাস্তা অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাগিবিতণ্ডা হয়। এ সময় পুলিশ পল্টন মোড় থেকে চার শিক্ষার্থীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১৩ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৭ ঘণ্টা আগে