মোংলা বন্দরে প্রথমবারের মতো রসুন আমদানি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৭: ৫০

বাগেরহাটের মোংলা বন্দর দিয়ে প্রথমবার আমদানি করা হয়েছে রসুন। রসুন নিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মার্কস ডাভাও’ নামে একটি জাহাজ চীনের কুইংডো বন্দর থেকে ছেড়ে ১৮ জুলাই মোংলা বন্দরে পৌঁছায়। সোমবার (২৯ জুলাই) খুলনা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান জাহাজ থেকে ৫৮ মেট্রিক টন রসুন খালাস করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমদানিকারক প্রতিষ্ঠান পূরবী ট্রেডার্স চীন থেকে দুটি ৪০ ফিট কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন আমদানি করে। এর মধ্য দিয়ে মোংলা বন্দরে এই প্রথম রসুন আমদানি হলো। পরে কাস্টমস পরীক্ষা সম্পন্ন শেষে সোমবার খালাস করে দেশের বিভিন্ন পাইকারি বাজারে সড়কপথে পাঠানো হয়।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১১ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে