ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন ওরফে লিটন আকন্দসহ ১৭ বিএনপি নেতার একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শেষে সোমবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক রাজিবুল হাসান তালুকদার এ আদেশ দেন।
এই ১৭ বিএনপি নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের বাসা ভাঙচুর, নগরের শিববাড়ী রোডের আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় করা পৃথক তিন মামলার আসামি।
জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না জানান, মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের পাঁচদিন করে রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
লিটন আকন্দ ছাড়া রিমান্ডে নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির কোষাধক্ষ্য রতন আকন্দ, দক্ষিণ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জনি, বাকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে