রাজশাহী ব্যুরো

রাজশাহীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই কেজি গানপাউডারসহ সুদেব সরদার (২২) নামে অস্ত্র কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া শ্যামপুকুর এলাকায় অভিযান চালিলে তাকে আটক করা হয়।
আটক সুদেব সরদার জেলার গোদাগাড়ী উপজেলার মানন্ডই এলাকার রবি সরদারের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী হতে অবৈধ মাদকদ্রব্যসহ ব্যাটারিচালিত একটি ইজিবাইক মহানগরীর দিকে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে র্যাবের দল কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শ্যামপুকুর মোড়ে ইজিবাইকে তল্লাশি করে সিটের নিচে লুকানো অবস্থায় অস্ত্র ও গানপাউডারগুলো জব্দ করে।
র্যাবের অধিনায়ক বলেন, জিজ্ঞাসাবাদে সুদেব জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের জন্য এসবের চাহিদা ছিল। সে অনুযায়ী সীমান্ত এলাকা থেকে পিস্তল ও গানপাউডার সংগ্রহ করে নাশকতাকারীদের সরবরাহ করতে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় সুদেবের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
২১ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১ দিন আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১ দিন আগে