রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে সাব্বির আহম্মেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রীমা থানার ছোট বনগ্রামের খোরশেদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে মিজানুর রহমান নামে অপর এক যুবককে আটক করেছে পুলিশ।
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেনে গড়াই ও পদ্মা নামে ঘড়িয়াল জুটি ছয়বার ডিম দিলেও বাচ্চা ফুটাতে পারেনি। সম্প্রতি স্ত্রী ঘড়িয়ালটি আবারও ডিম দিয়েছে। তবে এবারও তা থেকে বাচ্চা ফোটার কোনো আশা দেখা যাচ্ছে না। কিন্তু প্রজনন করানো সম্ভব না হলে দেশে এই প্রাণীটি একেবারেই বিলুপ্ত ঘোষিত হবে
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ী আলী আহমদ আলতাফের নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তারপরও এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিম সেদিন বিকেলে তার দোকানে গিয়ে তল্লাশি করেন এবং সেখান থেকে ১৭টি মোবাইল ফোন ও এক লাখ টাকা লুটে নেন।
রবিবার (২৮ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌর এলাকার বিজয়পাড়া থেকে একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া (৩২), তার স্ত্রী জান্নাত বেগম (২২), বড় মেয়ে ফাহিমা (৪) ও ছোট মেয়ে তাহমিদা (২)।
গ্রেফতার হওয়া কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্যরা হলেন, ভাল লাল বস বম (৩০), লাল মুন লিয়ন বম (৪২) ও জাবেল বম (২৩)। তারা সকলে থানচি উপজেলার সদর ইউনিয়নের সিমলাম্পি পাড়ার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।
মামলার মূল অংশে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের আড়ালে জামায়াত, বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষ হয়। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সংঘর্ষে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র
দেশবিরোধী জামায়াত, বিএনপি, ইউনূস গঙকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি জামায়াত ২০০৯, ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৮, ২০২৩ সালে সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে সব উন্নয়নকে টেনে ধরার জন্য একটি সেটেল ইস্যুকে কেন্দ্র করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দেশবিরো
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাসায় ঢুকে জুনেল চাকমা (৩১) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক বলে জানা গেছে। শনিবার (২৭ জুলাই) কবাখালি ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক কবাখালির ৩ নম্বর ওয়ার্ডের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় দেশব্যাপী চলছে যৌথ অভিযান ব্লক রেইড। মহানগর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত, ছাত্রশিবিরসহ সরকারবিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন।
ডিবিপ্রধান আরো বলেন, ‘এই ঘটনায় টিটুর সহযোগী হিসেবে দুজনের নাম জানা গেছে। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল। তাদেরও গ্রেপ্তার করা হবে। যদিও ঘটনাস্থল আমাদ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, এখনো আছি।
রাজশাহীর তানোর উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী সাথী বেগমকে (২২) পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আয়াতুল্লাহের (২৬) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শুক্রবার আয়াতুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে গত ১৬ জুলাই বিকেলে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় ৩ জন নিহত হন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
নিহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহের হাটখোলা এলাকার মাটিকাটা শ্রমিক জয়দেব পালের ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী দেবাশীষ পাল (১২) ও কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী রাজন হোসেন (১৬)।
রাজশাহীতে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিকর সম্পাদক মো. সালাউদ্দিন কুমার, সহ-সভাপতি মো. মাহাদি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাওন হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তহিদুল ইসলাম।