দিনাজপুরে বিএনপির ১১ নেতাকর্মী রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কারের দাবিতে দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলা আন্দোলনের সময় নাশকতার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বিএনপির ১১ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ রিমান্ডের আদেশ দেন। দিনাজপুর কোট পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্লাবন (৩২), বিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান (৫৫) ও সহ-সভাপতি গোলাপ হোসেন (৩৬), হাকিমপুর থানা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুল হক (৫৮), ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ আলী (২৯), বীরগঞ্জ উপজেলা যুবদল নেতা নুর আমিন (২৬), ছাত্রদল নেতা জাকির হোসেন (২৭), যুবদল নেতা নুরুল ইসলাম (২৪), যুবদল সদস্য রিপন আলী (২৬), পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাহাদত হোসেন (৫২) ও সদর উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম বাবু (৪৫)।

কোর্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সেলিমুর রহমান সরকার নাশকতার মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে আদালতে সোর্পদ করে প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। রিমান্ড শুনানি শেষে বিচারক সবার একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগে করা মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ওরফে প্লাবনের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে