কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা স্যলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এ ঘটনা ঘটে।
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার রায়পাড়া কবর স্থানের পাশে নিজ বাড়ি থেকে শ্রী রানী (৫০) নামে এক আদিবাসী নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
জঙ্গিবাদকে খতম করার জন্যই পৃথিবীতে ইসলাম এসেছে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, 'যারা অপপ্রচার করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, আল্লাহ দুনিয়াতে তাদের বিচার যেমন করেছেন আখেরাতেও করবেন। বিচার তাদের হতেই হবে, দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হত
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে রাজধানী ঢাকার আদাবরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র্যাব-৫ এর সদস্যরা। র্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফিরোজ কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শূড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মুকাদ্দেস মোল্ল্যা, মো. জুলহাসের মেয়ে রেশমা খাতুন এবং মোকাদ্দেস হোসেনের মেয়ে হাসিনা বেগম। রেশমা ও হাসিনা বউ-শাশুড়ি। আর রেশমা মুকাদ্দেসের ব
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ।রোববার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে, আট সদস্যের তথ্যানুসন্ধান দলের দুজন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন। আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন আরও তিনজন সদস্য। মূলত আগামীকালই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। তথ্যানুসন্ধান দলের অন্য সদস্যরাও আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় চলে আসবেন।
ভারতে ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারত বিভাগের ঘোষণা দেওয়ায় আলমগীর শেখ (৩৫) নামে বাংলাদেশি এক যুবকের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার আখাউড়া উপজেলায় ২০১৪ সালের ২৩ মার্চ উপজেলা পরিষদের ভোট চলাকালে একটি ভোটকেন্দ্রে গুলিতে আবদুল হাদিস (৪২) নামে এক ব্যক্তির নিহতের ঘটনায় রোববার (১৫ সেপ্টেম্বর) এ মামলাটি দায়ের করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল বলেন, ‘বৈরী আবহাওয়ায় শনিবার বেলা ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার আবহাওয়া ভালো হলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল শুরু হবে। বর্তমানে এ নৌপথে ১৮টি
প্রাথমিকভাবে নয়জন জেলের মধ্যে তিনজন জেলের নাম ও ঠিকানা জানা গেছে। তারা হলেন- জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসলেউদ্দিন মাঝি, ঢালচর ৩ নম্বর ওয়ার্ডের সুজন ও একই এলাকার কাসেম মোল্লা। বাকি ছয়জনের নাম ও ঠিকানা এখনও জানা যায়নি।
প্রবাসী আয় বৃদ্ধিতে সরকারের নানা উদ্যোগের ফলে চলতি বছরের মে-জুন মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায়। গত জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। কিন্তু জুলাই মাসে প্রথমে কোটাবিরোধী আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলন শুরু হলে প্রবাসীরা সাথে সংহতি জানিয়ে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দে
ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগে নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহীতে ছাত্র আন্দোলন দমনে দুই হাতে দুই পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বৈষম্যবিরোধী আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যার গ্রেপ্তার জহিরুল ইসলাম রুবেলকে ৫দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
তাদের মধ্যে মোহাম্মদ আব্দুল করিম (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। তিনি চট্টগ্রামের বাঁশখালী রায়পুর ইউনিয়নর বাসিন্দা বলে জানা গেছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ শেষে স্বস্তি ফেরায় সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানা খুলেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।