'জঙ্গিবাদকে খতম করার জন্যই পৃথিবীতে ইসলাম এসেছে'

রাজশাহী ব্যুরো

জঙ্গিবাদকে খতম করার জন্যই পৃথিবীতে ইসলাম এসেছে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, 'যারা অপপ্রচার করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, আল্লাহ দুনিয়াতে তাদের বিচার যেমন করেছেন আখেরাতেও করবেন। বিচার তাদের হতেই হবে, দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে তারা বাধ্য। তারা ইসলামকে বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছে, কিন্তু ইসলামকে তারা কলঙ্কিত করতে পারে নাই, পারবে না, বরং নিজেরাই কলঙ্কিত হয়ে বিদায় হয়েছে।'

আজ সোমবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর আদর্শ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, 'বৈষম্যকে কেন্দ্র করেই ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়েছে। দেখামাত্র কোনো সরকার গুলি করার নির্দেশ দেয়নি, জালিম আওয়ামী লীগ সরকার সেই নজির সৃষ্টি করেছে। বৈষম্যহীন সমাজ গড়তে কুরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গড়তে হবে।'

যার মধ্যে আল্লাহর ভীতি ও ঈমান নেই, প্রশাসনে এমন লোক না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, 'আমাদের গোলামীর রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। যার মধ্যে তাকওয়া এবং ঈমান আছে এমন লোককে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে।'

মুজিবুর রহমান আরও বলেন, 'সংস্কারের জন্য বর্তমান সরকারকে সময় দেওয়া দরকার। আগের পচা মালই যদি থাকে, আর এই অবস্থায় যদি নির্বাচন দেন সেই নির্বাচনে কোনো রেজাল্ট হবে? যেই অবস্থা ছিল তা-ই হবে। সেজন্য সময় দেওয়া দরকার। তবে সময় এত পরিমাণ না নেওয়া দরকার যাতে মানুষ আশঙ্কা করে, বোধহয় জনগণের ভোটে নির্বাচিত আর কোনো সরকার হবে না। এরকম হলে ক্ষতি হবে, যার অতীত উদাহরণ আছে। বর্তমানে যারা সংস্কার করছেন তাদেরকে সময় দেওয়া উচিত। তবে সেটা যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা কত দিনের সেটা নিয়ে তর্ক থাকতে পারে। আমাদের কথা হলো, এই সমস্ত পচা মাল নিয়ে ইলেকশন করা যাবে না। সেটাকে সংস্কার করতেই হবে।' তবে সেটা দ্রুত করাই ভালো বলেও উল্লেখ করেন জামায়াতের সাবেক এই এমপি।

রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি এমাজউদ্দিন মন্ডলের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. একেএম আব্দুল লতিফ, অধ্যাপক ড. মাসুদ আলম, বাংলাদেশ মজলিসুল মোফাসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হেলালী প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে