কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে গতকাল শুক্রবার ঝড়ের কবলে পড়া ‘এফবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলার ডুবে নিখোঁজ আরও দুইজনের মরদেহ কক্সবাজারের ইনানী সৈকতে ভেসে এসেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ইনানী মোহাম্মদ শফির বিল সৈকতে মরদেহ দুটি ভেসে আসে।
তাদের মধ্যে মোহাম্মদ আব্দুল করিম (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। তিনি চট্টগ্রামের বাঁশখালী রায়পুর ইউনিয়নর বাসিন্দা বলে জানা গেছে।
ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সৈকতে দুটি মরদেহ ভেসে এসেছে এমন সংবাদে ঘটনাস্থলে আসি।’
স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম বলেন, ‘দুপুর একটার দিকে ভেসে আসা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। আমরা জানতে পারি লাশ দুটো শুক্রবার সাগরে ডুবে যাওয়া ট্রলারের জেলেদের।’
ডুবে যাওয়া ট্রলারের মালিক আবুল বশর বলেন, আমার মালিকানাধীন ‘এসবি আব্দুল ছামাদ সাহা’ মাছ ধরার ট্রলারটি শুক্রবার ১১ জন মাঝি-মাল্লা নিয়ে ইনানী পয়েন্টে ডুবে যায়। ৯ জন জেলে উদ্ধার হলেও দুইজন নিখোঁজ ছিল। আজ দুপুরের দিকে রেজাউলসহ দুইজনের মরদেহ ভেসে আসে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১০ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১২ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১২ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৩ ঘণ্টা আগে